বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অটল সিন্ধান্তের কারণে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে থেকে বঞ্চিত হয়েছে। আইসিসি’র এই সিদ্ধান্তের পর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ইস্যুতে আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ করে তিনি ইঙ্গিতও দেন আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকেও বাদ দেওয়া হতে পারে। তিনি দাবি করেন বিশ্বকাপে পাকিস্তানের জাতীয় দলের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। রবিবার পাকিস্তান ঘোষণা করেছে তারা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ তারা খেলবে না। পাকিস্তান সরকার তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। পাকিস্তান ও ভারতের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, যা আইসিসি প্রত্যাখ্যান করেছিল। তা প্রত্যাখান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। পাকিস্তান বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন করেছিল। পাকিস্তান সরকার এদিন সামাজিক মাধ্যমে এক্স-এ লিখেছে, ‘‘ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে, তবে দলটি ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না।’’ বাংলাদেশ ভারতে খেলার বিষয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার পর পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত। জল্পনা ছিল যে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে, তা হয়নি, এবং পাকিস্তান সরকার তাদের বয়কটের সিদ্ধান্ত ভারত-পাকিস্তান ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। সূত্রের খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে আইসিসিকে এখনও লিখিত ভাবে কিছু জানায় নি। সূচি অনুযায়ী, টি-২০ বিশ্বকাপে পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে। পাকিস্তান ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ১০ ফেব্রুয়ারি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের মুখোমুখি হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তান তাদের শেষ লিগ ম্যাচ খেলবে।
T20 World Cup 2026
টি-২০ বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের ম্যাচ বয়কট
×
Comments :0