সংখ্যালঘু মুসলিমদের বিনাশ করার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তা প্রকাশ্যে। ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে যে কোনও সময়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন এই মর্মে জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সিপিআই(এম) এবং সিপিআই।
দদুই দলের পক্ষে আইনজীবী নিজাম পাশা দায়ের করেছেন আবেদন। বলা হয়েছে, ‘‘বিপজ্জনক বক্তব্য রাখছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজনকে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও এফআইআর দায়ের করা হয়নি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ জরুরি।’’
বামপন্থীরা এমন মন্তব্য প্রকাশিত হওয়ার পরপরই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছে। শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত কোনও মামলা করেনি। তবে এদিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিস্ময়কর মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেছেন, ‘‘সমস্যা হলো প্রায়ই নির্বাচনের লড়াই আদালত কক্ষে ঢুকে পড়ে।’’ তবে তিনি বলেছেন যে সময় বের করে শুনানির তারিখ দেবেন।
দুই বামপন্থী দলের রিট পিটিশনেই উল্লেখ করা হয়েছে যে লাগাতার ঘৃণা ভাষণ এবং সাম্প্রদায়িক মেরুকরণ পরিস্থিতি ভয়াবহ করে তুলছে। সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে বিশেষ তদন্ত দল গড়ে বিষয়টি খতিয়ে দেখার। বলা হয়েছে, কেন্দ্র বা রাজ্যের কোনও তদন্ত দলের থেকে নিরপেক্ষ তদন্তের আশা করা যাচ্ছে না।
সম্প্রতি প্রবল সমালোচিত ভিডিও-টি প্রকাশ করা হয় আসাম প্রদেশ বিজেপি’র সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। একটি ভিডিও-তে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে গুলি চালাতে। অপরটিতে ফেজ টুপি পড়া দু’জন, তাঁদের নিশানা করা হচ্ছে। প্রতিবাদের জেরে ভিডিও অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিতে বাধ্য হয় বিজেপি। কিন্তু প্রচার চালাচ্ছে বিজেপি।
Himanta Biswa Sarma SC
আসামের মুখ্যমন্ত্রীর ঘৃণাভাষণ, সুপ্রিম কোর্টে সিপিআই(এম), সিপিআই
×
Comments :0