Nalhati Municipality

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ নলহাটি পৌরসভার সাফাই কর্মীদের

জেলা

বেতন বকেয়া প্রায় পঞ্চাশ দিনের। এমনিতেই বেতন সামান্য। সেই বেতনেও কাঁটছাটের অভিযোগ রয়েছে বিস্তর। প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন নলহাটি পৌরসভার সাফাই কর্মীরা। এদিন সকাল থেকেই বেতন মেটানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন নোংরা, আবর্জনা ঘেটে দিন গুজরান করা কর্মীরা। সাফাই কাজ বন্ধ রেখে মৃত কুকুর রেখে প্রতিবাদে সামিল হন তাঁরা। তাদের দাবি, দৈনিক মজুরি ২২০ টাকা থেকে কমিয়ে ২০২ টাকা করা হয়েছে এবং দীর্ঘদিন বেতন না পেয়ে তারা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। পৌরসভার তরফে জানানো হয়েছে বিল পাঠানো হয়েছে, তহবিল এলেই বেতন মেটানো হবে। তবে আশ্বাসে অসন্তুষ্ট কর্মীরা বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সাফাইকর্মী কাশিনাথ লেট জানিয়েছেন, ‘‘সকাল থেকে নালা, নর্দমা, রাস্তাঘাটের নোংরা আবর্জনা পরিস্কার করাই আমাদের কাজ। কোনো বাছবিচার না করে যতদূর সম্ভব শহরকে পরিস্কার রাখার চেষ্টা করি। কিন্তু আমাদের কষ্টের দিকটা কেউ ভাবেন না। আমরা যদি নিয়মিত বেতন না পাই তাহলে চলবে কী করে? ওই সামান্য ক’টা টাকাই তো আমাদের ভরসা।’’

Comments :0

Login to leave a comment