Raigunj

রাজ্যে ফের এনকাউন্টার, ছয় মাসে চার এনকাউন্টার

রাজ্য

রাজ্যে ফের এনকাউন্টার। ছয় মাসে এই নিয়ে চতুর্থ এনকাউন্টারের ঘটনা ঘটলো রাজ্যে। গত কয়েকদিন আগে রায়গজ্ঞে নাবালিকার খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার থেকে নিখোঁজ ছিলেন ১৩ বছর বয়সী নাবালিকা। পরবর্তী সময় জঙ্গলের ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়। ময়না তদন্তের পর জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পাল্টা পরিবারের পক্ষ থেকে খুন ও ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করে রায়গজ্ঞ থানায়।
রায়গজ্ঞ থানার পক্ষ থেকে জানানো হয়ে এদিন ভোর রাতের দিকে অভিযুক্তের খোঁজে গেলে অভিযুক্ত দিলীপ রায় বিহার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায় বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালায়। সেই গুলি লেগে তার মৃত্যু হয়েছে হয়েছে।
উল্লেখ্য এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগজ্ঞে একই ভাবে এনকাউন্টার করা হয়েছে অভিযুক্তদের। এই তিন ঘটনায় পুলিশের দাবি ছিল অভিযুক্তরা পুলিশের কাছ থেকে সার্ভিস রিভলর্ভার ছিনিয়ে তারা পুলিশের দিকে গুলি চালায়, আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ।

Comments :0

Login to leave a comment