এই সমাবেশ কারও একার নয়। এই প্রতিবাদ কোনও রাজনৈতিক দলের কেবল নয়। এই প্রতিবাদ সবার মিলিত স্বর। লাইনের শেষের দাঁড়ানো মানুষের কাছে পৌঁছাতে চাই আমরা।
রবিবার, ১ নভেম্বর, দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ মঞ্চের সমাবেশে একথা বলেছেন লোকসভা দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। তিনি বলেছেন, দেশের ঘৃণা নফরৎ নয়, মোহাব্বতের দোকান খুলবে।
রামলীলা ময়দানে সমাবেশে যোগ দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ সিং যাদব, সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই(এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি এদিন সকালেই খাড়গের বাসভবনে গিয়ে বৈঠক করেন। রামলীলায় সমাবেশে যোগ দেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য প্রমুখ।
সমাবেশে রাহুল বলেন, আমাদের ধর্ম বলে কাউকে ঘৃণা করতে হবে না। কাউকে শত্রু মনে করতে হবে না। গান্ধীজী বলতেন, লাইনের শেষে যে দাঁড়িয়ে তাঁর কাছে পৌঁছাতে হবে। লাইনের শেষে যিনিই থাকুন, তাঁর ধর্ম বা পরিচয় যা-ই হোক, আমরা তার কাছে পৌঁছাতে চাই।
তিনি বলেন, আমরা ঘৃণা চাই না। নফরৎ নয়, মোহাব্বতের দোকান খুলবে। আমি একা নই, দেশের যুবদের ভাষা, দেশের মানুষের ভাষা এটিই। তিনি বলেন, জ্ঞানেশ কুমার রাতে ঘুমাতে পারছেন না। তিনি দেশের মানুষের সঙ্গে অন্যায় করেছেন। বাস্তব এটিও নরেন্দ্র মোদী বা অমিত শাহও ঘুমাতে পারছেন না।
রাহুল বলেন, এই সমাবেশ কারও একার নয়। এই প্রতিবাদ কোনও রাজনৈতিক দলের কেবল নয়। এই প্রতিবাদ সবার মিলিত স্বর।
Ramlila Rahul Gandhi
লাইনের শেষে দাঁড়ানো মানুষের কাছে পৌঁছাতে চায় ‘ইন্ডিয়া’, রামলীলায় বার্তা রাহুলের
×
Comments :0