WEATHER

বৃষ্টি বঙ্গে, চার জেলায় জারি সতর্কতা

রাজ্য কলকাতা

তিন মাস পর ফের ভিজতে চলেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে সর্বশেষ নভেম্বর মাসে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া মতো কয়েকটি জেলায় ডিসেম্বরের শুরুতে কিছু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম এই চার জেলায়। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহের বাকি দিন গুলোর আবহাওয়া মূলত শুস্কই থাকবে বলে মনে করতে আলিপুর আবহাওয়া দপ্তর।  

উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার ও মঙ্গলবার হিমালয় সংলগ্ন জেলা অর্থাৎ দার্জিলিঙ, কালিম্পঙ এবং জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ৭ দিনে রাজ্যের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না।

Comments :0

Login to leave a comment