Train Cancelled

ফের বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন

রাজ্য জেলা

শিয়ালদহ বনগাঁ শাখায় ফের বাতিল থাকছে অনেকগুলি লোকাল ট্রেন। শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে ও রবিবার সকাল ৭টা ৪৫ মিনিট চাঁদপাড়া - ঠাকুরনগর সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের কাজ চলবে। সেই কারণে এই নয় ঘন্টা অনেকগলি ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার পূর্ব রেলের তরফে এই খবর জানানো হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া ও ঠাকুরনগর স্টেশনের মধ্যে সাবওয়ে নির্মাণের কাজ চলবে। সেই কারণে শুধু ট্রেন চলাচল ব্যবস্থা নায় যানবাহন চলাচল এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। ট্রেন বাতিলের ফলে ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধাধার কথা মেনে নিয়ে জানিয়েছে সাবওয়ে নির্মাণের কাজ শেষ হলে ওই এলাকায় ট্রেন চলাচলের সুরক্ষা ও গতি বৃদ্ধি পাবে। তবে নিত্যযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 
শনিবার ২১ ফেব্রুয়ারি বাতিল থাকছে শিয়ালদহ থেকে বনগাঁ গামী, আপ ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ বনগাঁ থেকে শিয়ালদহ গামী ডাউন ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮ ও ৩৩৮৬০। 
রবিবার ২২ ফেব্রুয়ারি বাতিল থাকবে শিয়ালদহ থেকে বনগাঁ গামী আপ ৩৩৮১৯ ও এবং  ৩৩৮২০ নম্বর ডাউন লোকাল ট্রেন। বাতিল থাকবে বারাসাত-বনগাঁ গামী আপ ৩৩৩৬৯ এবং ডাউন ৩৩৩৬৮ ট্রেনও।
শনিবার গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহ-বনগাঁ ৩৩৮৫৭, ৩৩৮১১ ও ৩৩৮১৩।  বনগাঁ পর্যন্ত না গিয়ে গোবরডাঙা পর্যন্ত চলবে। রবিবার ওই ট্রেনগুলি গোবরডাঙা থেকেই যাত্রা শুরু করবে। 

Comments :0

Login to leave a comment