যে কোনও মুহূর্তে ইরানে সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। আমেরিকার বাসিন্দাদের অনুমানের আগেই হতে পারে সংঘর্ষ। আমেরিকার সামরিক বাহিনীর সূত্রের দাবি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশে এই অনুমান করা হয়েছে।
এদিকে রাশিয়ার সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে ইরান এবং চীনের সঙ্গে যৌথ সুরক্ষা মহড়া হবে। ইরানের জলসীমায় চীন এবং রাশিয়া সুরক্ষার মহড়ার জন্য যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে যে পশ্চিমী আধিপত্য মোকাবিলার জন্যই নেওয়া হচ্ছে প্রস্তুতি।
জেনেভায় ইরান এবং আমেরিকার কূটনৈতিক স্তরে মতবিনিময় প্রক্রিয়ার পরও দ্বন্দ্বের নিরসন হয়নি।
বৈঠক শেষে 'ফক্স নিউজ'-এ এক সাক্ষাৎকারে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেন, ‘আলোচনার ফলাফল মিশ্র। একদিকে যেমন ইতিবাচক দিক হলো যে তারা পরবর্তী বৈঠকের জন্য রাজি হয়েছে, তেমনি অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া 'রেড লাইন' বা চূড়ান্ত সীমাগুলো ইরান এখনও মানতে চাইছে না।’
ইরানের পারমানবিক কর্মসূচি বন্ধ করতে মরিয়া আমেরিকা। ইরান লাগাতার বলে চলেছে যে স্ত্রের জন্য নয় অসামরিক কাজে বিদ্যুৎ তৈরির জন্য ব্যবহার হচ্ছে পারমানবিক চুল্লি। আন্তর্জাতিক নজরদারি প্রতিষ্ঠান আইএইএ-ও ইরানে বোমা তৈরির অভিযোগ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
ইরান যদিও জানিয়েছে আলোচনা প্রক্রিয়ায় ইতিবাচক ফলাফলের আশাতেই রয়েছে দেশ।
আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে দু’সপ্তাহেরও আগে আঘাত হানার সিদ্ধান্ত নিতে পারেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
এদিকে রাশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে যে চলতি ফেব্রুয়ারিতেই ওমান উপসাগরে ইরান-রাশিয়া-চীন যৌথ নৌ-মহড়া চালাবে।
Iran US
ইরানে হামলার দিকে এগচ্ছেন ট্রাম্প, পালটা মহড়ায় চীন-রাশিয়া
ওমান উপসাগরে ইরানের জলসীমায় রাশিয়ার যুদ্ধজাহাজ।
×
Comments :0