RG KAR

পুলিশ কর্মী অনুপ দত্ত’র গ্রেপ্তারির দাবিতে আদালতে আরজি করের নির্যাতীতার বাবা-মা

রাজ্য কলকাতা

আরজি কর কাণ্ডে ফের আদালতের দ্বারস্থ নির্যাতীতার বাবা-মা। পুলিশকর্মী অনুপ দত্তের গ্রেপ্তারির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। তাদের দাবি ৮ আগস্ট ২০২৪ আরজি করে ঘটনার সময় নির্যাতীতা চিকিৎসকের সাথে যারা ছিলেন, তারা সহ কয়েকজনকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার। পলিগ্রাফ টেস্ট নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতীতার বাবা-মা।

তারা দাবি করেছেন আরজি কর তদন্তের বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই, দাবি অভয়ার বাবা-মায়ের। শিয়ালদা আদালতে শুনানির আবেদন জানানো হয়েছে নির্যাতীতার মা-বাবার। আবেদন গ্রহণ করা হয়েছে শিয়ালদা আদালতের পক্ষ থেকে। দুপুরে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর।

Comments :0

Login to leave a comment