Rajya Sabha

১৬ মার্চ হবে রাজ্যসভার ভোট

জাতীয়

পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যে রাজ্যসভার ৩৭টি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। ওই দিনই জারি হবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই হবে। ৯ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ১৬ মার্চ হবে ভোটগ্রহণ।

১০টি রাজ্যের মধ্যে ছয়টি এনডিএ শাসিত। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ৩৭টি আসনের জন্য ভোটগ্রহণ হবে। বিকেল ৫টার পরে ফলাফল ঘোষণা করা হবে।

এরাজ্য থেকে পাঁচটি আসনে হবে ভোটগ্রহণ। তৃণমূল সূত্রে খবর সাকেত গোখলে এবং ঋতব্রত ব্যানার্জি এবার রাজ্যসভায় মনোনয়ন না পেতে পারেন। ঋতব্রতকে বিধানসভায় টিকিট দিতে পারে শাসক দল। শাসক দলের পক্ষ থেকে জানা গিয়েছে তৃণমূল ঘনিষ্ট কোন এক সাংবাদিক এবার প্রার্থী হতে পারে রাজ্যসভায়।  

মহারাষ্ট্রে সাতটি আসনের জন্য ভোটগ্রহণ হবে। ডঃ ভাগবত কিষাণ রাওএনসিপি (শরদ পাওয়ার) ফৌজিয়া তেহসিন আহমেদ এবং শরদ পাওয়ার ছাড়াওশিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীর সাংসদ থাকার মেয়াদ ২ এপ্রিল শেষ হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালেরজনী পাতিল এবং ধৈর্যশীল মোহনের মেয়াদও এপ্রিলে শেষ হচ্ছে। 

ওড়িশায় রাজ্যসভার চারটি আসন খালি হচ্ছে। 

হরিয়ানায় কিরণ চৌধুরী এবং রামচন্দ্র জাংরার আসন খালি হবে। ছত্তিশগড়ে কেটিএস তুলসী এবং ফুলো দেবী নেতামের মেয়াদ শেষ হওয়ার কারণে দুটি আসনে নির্বাচন হবে। 

এছাড়াওআসাম থেকে তিনটি রাজ্যসভা আসনতামিলনাড়ু থেকে ছয়টি আসনে নির্বাচন হবে। 

৯ এপ্রিলবিহার থেকে পাঁচটি রাজ্যসভা আসনহিমাচল প্রদেশ থেকে একটি এবং তেলেঙ্গানা থেকে দুটি আসনও খালি হচ্ছে। 

 

Comments :0

Login to leave a comment