পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে নলকুপ খননের কাজে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু হল দুই যুবকের। মৃতরা হলেন রতন সিং(২২) এবং সুনীল সিং(২১)। মৃতদের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার পুনশ্যা গ্রামের টোলা খরদাতে। রবিবার দুই পরিযায়ী শ্রমিকের দেহ ফেরার কথা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কর্নাটকের বিজাপুর জেলার কলার থানার মাসতি গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় নলকুপ খননের গাড়িটি। পুনশ্যা গ্রামের ৬ যুবক ওই একই গাড়িতে ছিলেন। স্থানীয় মানুষজনই আহত পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই রতন সিং কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যায় সুনীল সিং। বাকিদের অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছিল। ওই দুই মৃত যুবকের মৃতদেহের ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সে করে গ্রামে নিয়ে আসা হচ্ছে। মৃতদের পরিবারের লোকও ঘটনাস্থলে রওনা হয়ে গেছে।
Migrant Worker Dies
কর্নাটকে দুর্ঘটনায় মৃত্যু পুরুলিয়ার দুই পরিযায়ী শ্রমিকের
×
Comments :0