কলকাতার সিটি সেশন কোর্টে কাজের দিনে বোমাতঙ্ক। জানা গিয়েছে এদিন সকালে মুখ্য বিচারকের কাছে একটি মেইল আসে। যেখানে বলা হয় যে আদালত চত্বরে বোম রাখা রয়েছে। মুহুর্তের মধ্যে তৈরি হয় আতঙ্ক। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার বিশাল বাহিনী। বোমস্কোয়াড এসে গোটা আদালত চত্বরে তল্লাসি চালায়। আনা হয় পুলিশ কুকুর। তল্লাসি চালিয়ে কিছু পাওয়া যায়নি। পাশের ব্যাঙ্কশাল আদালতেও তল্লাসি চালানো হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোন মেইল আইডি থেকে এই বার্তা এসেছে তা তারা খতিয়ে দেখছে।
এছাড়া আসানসোল এবং দূর্গাপুর আদালতেও উড়ো ফোনের মাধ্যমে আসে বোমাতঙ্কের হুমকি। অন্যদিকে একটি হমকি মেইলকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় চুঁচুড়া আদালতে। জেলা জজের মেইলে একটি মেইল আসে। আরডিএক্স বিস্ফোরন করা হবে বলে সেখানে বলা হয়। পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা হয় আদালতের পক্ষ থেকে। এরপরই চন্দননগরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আদালতে পৌঁছে যায়। আদালতে উপস্থিত মানুষজনের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেটা দেখা হয়। আদালতে আসা লোকজনদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে পুলিশ কর্মীরা।
Bomb Threat
কলকাতা থেকে জেলা, একাধিক আদালতে বোমাতঙ্ক
চুঁচুড়া আদালতে তল্লাসির ছবি। ছবি অভীক ঘোষ।
×
Comments :0