Bhangor

ভাঙ্গড়ে ড্রাম বিস্ফোরণ: ৮ দিনর মাথায় মৃত্যু ৯ বছরের সাদিকুলের

রাজ্য জেলা

দক্ষিণ ২৪ পরগণার ভাঙ্গড়ে রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে গুরুতর জখম ৯ বছর বয়সী শিশুর মৃত্যু হলো কলকাতার হাসপাতালে। বুধবার ভোরে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। গত ১৭ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। 
মৃত শিশুর নাম সাদিকুল আহমেদ। সে খারিগাছি গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি মধ্য খারিগাছি গ্রামে রাস্তার কাজের জন্য রাখা একটি রাসায়নিক ভর্তি ড্রাম আচমকাই ফেটে যায়। সেই সময় রাস্তার ধারে খেলা করছিল চার শিশু। বিস্ফোরণের তীব্রতায় চারজনই ঝলসে যায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাদিকুলের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। বুধবার ভোর ৫টা ৫৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন বাকি দুই শিশুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনায় শুরু থেকেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ‘রাস্তা সারাইয়ের কাজের জন্য প্রায় ২০০ লিটার ডিজেল ও রাসায়নিক ভর্তি ড্রাম কোন ফেলে রাখা হয়েছিল। ঠিকাদার বা প্রশাসনের এই চরম গাফিলতির কারণেই আজ একটি তরতাজা প্রাণ অকালে ঝরে গেল।’
ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের খোঁজ চলছে।

Comments :0

Login to leave a comment