ডিএ’র দাবিতে সরকারি কর্মচারিদের ধর্মঘট ভাঙতে সক্রিয় রাজ্য প্রশাসন। কাঁথিতে গ্রেপ্তার করা হলো ধর্মঘটীদের।
কাঁথি মেনভবনে পুলিশ লাঠিচার্জ করেন ধর্মঘটের সমর্থকদের ওপর। ১৫ জনকে আটক করে কাঁথি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে চলছিল পিকেটিং। মিন ভবনের কয়েকজন কর্মচারী সকালে অফিসে এসেছিলেন, ধর্মঘটীদের আবেদনে তারা সাড়া দিয়ে তাদের সঙ্গেই অবস্থানে যোগ দেন তারা। পরবর্তীকালে তিনজন আধিকার দুপুর বারোটার সময় এসে অফিসে ঢোকার জন্য ঠেলাঠেলি করতে শুরু করেন এবং দেখে নেওয়া হুমকি দেয়। ফলে সাউটিং স্লোগান এবং উত্তেজনা বাড়তে থাকে। কিছু পরে পুলিশ এসে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে।
রাজ্য কো-অর্ডিনেশান কমিটি কাঁথি মহকুমা সম্পাদক অনল দাস, এবিটিএ মহকুমা সম্পাদক দীপক প্রধান সহ প্রবীণ সরকারি কর্মচারী এবং শিক্ষিকাদের উপর হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ করে এবং আটক করে কাঁথি থানায় নিয়ে আসে।
অন্যদিকে রাজ্য সরকারী শ্রমিক কর্মচারী শিক্ষকদের যুক্ত মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট ঘিরে উত্তেজনা সিউড়ি জেলাশাসকের উত্তেজনা ছড়ায়। শাসকদলের কর্মচারী সংঘটনের নেতাদের সাথে বচসা শুরু হয়। শাসকদলের কর্মচারী সংগঠনের নেতারা ধর্মঘটী মহিলাদের শারিরীক আক্রমন করেছে এই অভিযোগে তুলে জেলাশাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভে সামিল হন ধর্মঘটীরা। ধর্মঘটে সামিল সর্বস্তরের কর্মচারীরা জেলাশাসকের দপ্তরের মূল প্রবেশদার অবরুদ্ধ করে চরম ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে জেলাশাসকের দপ্তরের মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে দেন। পুলিশের সাথেও বিতন্ডা হয় ধর্মঘটীদের। দীর্ঘ অবস্থান বলে বিক্ষোভের পর কর্মচারী শিক্ষকরা সুদীর্ঘ মিছিল সংঘটিত করেন সিউড়ি শহরজুড়ে।
Comments :0