Accident In Maharashtra

মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় মৃত ১১

জাতীয়

মহারাষ্ট্রের থানেতে পথ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুরবাদের গোভিলি গ্রামের কাছে রাইতে ব্রিজের উপরে একটি সিমেন্ট মিক্সার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। হাসপাতালে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন মহিলা ছিলেন। পুলিশ সুত্রে খবর কল্যাণ থেকে মুরবাদগামী পিকআপ ভ্যানটিতে ১২ জন যাত্রী ছিলেন। গাড়িটি রাইতে ব্রিজে কাছে গেলে উল্টে দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুইজন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত গাড়িটি কেটে মৃতদেহ ও আহতদের বের করে আনে। ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা।

Comments :0

Login to leave a comment