Biswamata Mahila Sangha

জামালদহের পর, এবার ‘বিশ্বমাতা মহিলা সংঘ’-র গেটে তালা

জেলা

প্রতিকী ছবি

জামালদহের পর এবারে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে গোসানীমারী-২ গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের নিয়ে গড়া ‘বিশ্বমাতা মহিলা সংঘের’ গেটে। পুরোনা তালা ভেঙে গত রবিবার নিজেদের নতুন তালা ঝুলিয়েছে বিজেপি মহিলা মোর্চার মহিলা সদস্যারা। এরপর ৪৮ ঘন্টা কেটে গেলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
মেখলিগঞ্জের জামালদহের সংঘে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সংঘের অফিসে তালা দিয়েছিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা কিন্তু গোসানীমারী-২ গ্রাম পঞ্চায়েত এলাকার সংঘের অফিসে শাসক দলের মহিলা সংগঠনের এভাবে তালা ঝোলানোয় বিতর্ক সৃষ্টি হয়েছে।
স্বনির্ভর গোষ্ঠীর অনেক সদস্যাই বলছেন, এভাবে অফিসে তালা ঝুলিয়ে তো আমাদেরই সর্বনাশ হল। যদি দুর্নীতি হয়ে থাকে তবে প্রশাসন হস্তক্ষেপ করুক। আইনী ব্যবস্থা নেওয়া হোক দুর্নীতিকারীদের বিরুদ্ধে। 
গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরেই সংঘের অফিস। এভাবে অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দিলেও প্রশাসন বা পুলিশ কোন ব্যবস্থা নেয় নি এখনও পর্যন্ত। যার নেতৃত্বে এই ঘটনা হয়েছে সেই নেত্রী সুনীতি রায় অধিকারির বক্তব্য, যারা দায়িত্বে আছে তারা গোষ্ঠীর কাউকে ঋণ পাইয়ে দিতে ৫ হাজার টাকা করে দিতে বাধ্য করতো। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এভাবে প্রশাসন কিংবা পুলিশের কাজ কি শাসক দলের মহিলা সংগঠনের সদস্যরা করতে পারে? এই প্রশ্নের উত্তরে ওই নেত্রী কোন মন্তব্য করেন নি।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভোটের ফল প্রকাশের পর থেকেই সংঘের দরজা আর খোলে নি। যারা কর্মকর্তা আছেন তারা প্রত্যেকেই তৃণমূল ঘনিষ্ঠ সেটাও জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল দলের ছিলেন। তিনিও পদ ছেড়েছেন। অচলাবস্থা চলছে গ্রাম পঞ্চায়েতেও।

Comments :0

Login to leave a comment