বেলঘড়িয়ায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটিতে সাড়ে ৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল।
এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন সত্যজিৎ গাঙ্গুলি এবং প্রবীর কুমার সরকার। তাঁরা জানিয়েছেন, তৃণমূল সরকারের সময়ে লিখিতভাবে অভিযোগ জানানো হলেও বেলঘড়িয়া থানা, ব্যারাকপুর পুলিশ কমিশনার, ইডি দপ্তর বা পরিবহণ দপ্তর কোনও ব্যবস্থা নেয়নি। বরং তৃণমূলের নেতা বিকাশ ব্যানার্জি এবং তাঁর ছেলে জিকো ব্যানার্জি তাঁকে মারধর করে।
২০১১’র পর এই সমবায়ে কোনও নির্বাচন হয়নি। জোর করে দখল করে তৃণমূল।
টাকা ফেরানোর দাবি তুলে তাঁরা বলেছেন, ১৯৯৫ থেকে চালু এই কো-অপারেটিভ। প্রথমে মাসে ৩০ টাকা করে জমা রাখা হতো। পরে তা বেড়ে ৫০০ টাকা করে হয়।
তাঁরা বলেন, দুর্নীতি করে এই যারা পরিচালন সমিতিতে ছিল তারা দীঘায় জমি কেনা, উত্তরবঙ্গে রিসর্ট ভাড়া নেওয়া, উপহারের নামে প্রচুর টাকা তছরুপ করেছে।
বেলঘড়িয়া থানায় ১৫ জনের নামে অভিযোগ দায়ের করা থাকলেও তৃণমূলের সময়ে তদন্ত হয়নি। এখন তদন্ত কতটা এগোয় দেখতে চাইছেন এই সমবায়ের সদস্য পরিবহণ কর্মীরা।
Belgharia SBSTC Co-operative Scam
সাড়ে ৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগ পরিবহণ কর্মী সমবায়ে
এসবিএসটিসি’র বেলঘড়িয়া ডিপো।
×
Comments :0