২ লক্ষ টাকা তোলা চেয়ে গ্রেপ্তার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ দুজন। পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার ভাইরা গ্রামের বাসিন্দা মালবিকা মণ্ডল পাকা বাড়ি তৈরি করছিলেন। সেই সময় তার কাছে ভায়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কৃপাসিন্ধু ঘোষ ২ লক্ষ টাকা ‘তোলা’ চান। তোলা আদায় না হওয়ায় বুধবার রাতে মালবিকা মণ্ডলের বাড়িতে চড়াও হয় কৃপাসিন্দুর দলবল। তার ইটের বাড়ি ভেঙে দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এরপরেই পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালবিকা মণ্ডল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে বুধবার রাতে ভাইরা এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল সদস্য কৃপাসিন্ধু ঘোষ-সহ প্রশান্ত মালিক ও কালী মালিককে গ্রেপ্তার করে পাণ্ডুয়া থানার পুলিশ। এলাকার মানুষের অভিযোগ, তোলা আদাই করাই তৃণমূলের আসল চরিত্র। পুলিশ গ্রেপ্তার করেছে দেখা যাক আইন কী ব্যবস্থা নেয়।
Pandua
তোলা চেয়ে পাণ্ডুয়ায় ধৃত তৃণমূল নেতা-সহ দুই
×
Comments :0