কাঁকুলিয়া কাণ্ডে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাসি চালানো হচ্ছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়ার কাঁকুলিয়া এলাকা। তৃণমূল ঘনিষ্ট দুষ্কৃতি সোনা পাপ্পুর গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছেন এলাকার লোকজন।
প্রায় ১৫০-২০০ দুষ্কৃতি এলাকায় ঢুকে গুলি চালাতে থাকে, বোমাবাজিও চলে। অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
গতকাল রাতে ঘটনাস্থলে ৯১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চ্যাটার্জিকে ঘিরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি এলাকা দখল নিয়ে এই অশান্তি। রবীন্দ্র সরোবর থানার অদুরেই এই ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও।
বৈশ্বানর চ্যাটার্জি আগে এই এলাকার কাউন্সিলর ছিলেন, এখন কাউন্সিলর তার স্ত্রী চৈতালি চ্যাটার্জি। বৈশানরের দাবি পিকনিককে কেন্দ্র করে এই ঝামেলা।
Vandalism in Golpark
কাঁকুলিয়া কাণ্ডে গ্রেপ্তার ১০
×
Comments :0