মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে বাগনানে প্রায় ৫ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাগনান থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃত ব্যক্তির কাছ থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ঘটনায় বাগনান থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে।
Arrest
বাগনানে মাদক সহ গ্রেপ্তার ১
×
Comments :0