Baharampur CPI-M Office Bajrang Dal

বহরমপুরে সিপিআই(এম) জেলা দপ্তরের সামনে হুজ্জুতি বজরঙ দলের, তীব্র প্রতিবাদ

রাজ্য জেলা

ভর সন্ধ্যায় মাইক বাজিয়ে বহরমপুরে সিপিআই(এম)’র জেলা দপ্তরে হুজ্জুতি চালালো একদল উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের লোকজন। তীব্র প্রতিবাদ জানিয়ে থানায় বিক্ষোভ দেখান সিপিআই(এম) নেতা ও কর্মীরা। ছিলেন জেলা সম্পাদক জামির মোল্লা, বিধায়ক মোস্তাফিজুর রহমান। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সর্বত্র হবে মিছিল।
বৃহস্পতিবার সন্ধ্যা ছ'টার সময় মাইক বাজিয়ে মুর্শিদাবাদ জেলা দপ্তরের সামনে এই হুজ্জুতি শুরু হয়। সিপিআই(এম)-র নামে গালিগালাজ করে আরএসএস’র এই শাখা সংগঠন। 
এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে এবং অপরাধী গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে শুক্রবার প্রতিটি এরিয়া কমিটিতে বিক্ষোভ মিছিল ও থানায় ডেপুটেশন দেওয়ার ডাক দিয়েছে সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটি। বহরমপুরে জেলা দপ্তর থেকেওহবে মিছিল। বামপন্থী দলগুলিকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান করা হয়েছে।
গত মাসেই জলপাইগুড়ি জেলা দপ্তরে হামলা অগ্নিসংযোগ চালায় বিজেপি-আরএসএস। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা সহ বিভিন্ন জায়গায় সিপিআই(এম)’র দপ্তরে হামলা হয়েছে। সিপিআই(এম) জানিয়েছে, হামলা করে বা হুজ্জুতি করে লাভ হবে না। মানুষের রোজগার, অধিকার, ভোটাধিকার নিয়ে লড়াই জারি থাকবে।

Comments :0

Login to leave a comment