Cyclone murasu weather

মঙ্গলবার রাতে ল্যান্ডফল ঘূর্ণিঝড় মুরাসের, বঙ্গে আপাতত নেই কোনও সতর্কতা

জাতীয় রাজ্য

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য অঞ্চলে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণি ঝড়ের নাম করণ করা হয়েছে ‘মুরাস’। 
রবিবার সকালে দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি চেন্নাই (তামিলনাড়ু) থেকে ৫৬০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, নেলোর (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৩০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, মছলিপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৪০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ওঙ্গোল (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৮০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
মৌসম ভবনের পূর্বাভাস এই ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার সকালের দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোরের মধ্যে নেলোর ও নারসাপুরের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় এটি একটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে থাকবে। আশঙ্কা করা হচ্ছে ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি হতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ১২০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড় ‘মুরাস’ এর কারণে পশ্চিমবঙ্গে এখনও কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। 
কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত শুস্ক আবহাওয়াই থাকবে। কয়েক পশলা বিক্ষপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম,বাঁকুড়া ও পুরুলিয়ায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার বিকেলের পর থেকে আর দক্ষিনবঙ্গে বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। 
উত্তরবঙ্গের দার্জিলিঙ জলপাইগুড়ি কালিংপঙ আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

Comments :0

Login to leave a comment