Earthquake

ভূমিকম্পে কাঁপলো কলকাতা

রাজ্য কলকাতা

ভূমিকম্পে কাঁপলো কলকাতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬।  উৎসস্থল বার্মার রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে।। বাংলাদেশ, ইন্দোনেশিয়াতেও অনুভূত ভূমিকম্প। মঙ্গলবার রাত ৯টা ৭ মিনিটে কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতেও প্রবল কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক ভাবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনে মহানগরের মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয় পড়েন। এদিন ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়। ফের ভূমিকম্প অনুভূত হয়।
 

Comments :0

Login to leave a comment