Tarique Rahman's swearing-in ceremony

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কি মোদী?

জাতীয়

ভারত সহ মোট ১৩ টি দেশকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে যাচ্ছে বাংলাদেশ। তবে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় যাবেন কিনা এখনো নিশ্চিত করেনি নয়া দিল্লি। 
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র নিরঙ্কুশ গরিষ্ঠতার পর অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন মোদী। বিএনপি চেয়ারম্যানকে পাঠানো বার্তায় ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতার উল্লেখ করেছিলেন। ‌
বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে ভারত সহ মোট ১৩ টি দেশের প্রধানদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চলেছে ঢাকা। তার মধ্যে রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা নেপাল, মালদ্বীপ এবং ভূটান। 
গত ৫ আগস্ট বাংলাদেশ অভ্যুত্থানের জেরে সে সময়ে প্রধানমন্ত্রী পদে আসীন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনাকে চলে আসতে হয় ভারতে। এরপর থেকে বিভিন্ন সময়ে হাসিনার বিবৃতি ঘিরে দু'দেশের সম্পর্কে টানাপোড়েন থেকেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় নয়া দিল্লি একাধিকবার উদ্বেগ জানিয়েছে। অন্তর্বর্তী সরকার তার পাল্টা ভারতে নরেন্দ্র মোদি সরকারের সময়ে এদেশে সংখ্যালঘুদের ওপর উন্মত্ত ভিড়ের হামলার বিভিন্ন ঘটনার উল্লেখ করেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার মাত্রাবৃদ্ধি নয়া দিল্লি কে চিন্তায় রেখেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 
তারেক রহমানকে মোদী অভিনন্দন বার্তা পাঠানোয় তাঁকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেয় বিএনপি। রহমানের নেতৃত্বাধীন এই দল বিবৃতিতে জানায় গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রগতিশীল উন্নয়নের পক্ষে দায়বদ্ধ তারা। 
এর আগে মোদী মালদ্বীপে ইব্রাহিম মহম্মদ সোলির শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 
মঙ্গলবার মোদী নিজে না গিয়ে প্রতিনিধি হিসেবে অন্য কাউকে পাঠাতে পারেন, রয়েছে এমন অনুমানও।

Comments :0

Login to leave a comment