Bangladesh Election

বাংলাদেশে সরকার গঠন করছে বিএনপি

আন্তর্জাতিক

বাংলাদেশে সরকার গঠন করতে চলেছে প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। ৩০০ টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়েছে বাংলাদেশে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২১৩টি আসনে জয়ী হয়েছে বিএনপি। জামাতের দখলে ৭৬টি আসন, বাকিদের দখলে ৮টি।
বিপুল ভোটে জয়ী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন। দুটি আসনেই তিনি জয় পেয়েছেন। নির্বাচনে জয়ী হলে তারেকই যে প্রধানমন্ত্রী হবে তা আগেই স্পষ্ট করে দেওয়া হয় বিএনপি’র পক্ষ থেকে। 
২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর গতকাল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এই নির্বাচনে হাসিনার দল আওয়ামী লিগকে নিষিদ্ধ করে বাংলাদেশের নির্বাচন কমিশন। ভোট বয়কটের ডাক দেয় আওয়ামী লিগ। উল্লেখ্য আওয়ামী লিগ ভোটে অংশ না নেওয়ায় বাংলাদেশের বিভিন্ন সমাজমাধ্যমে প্রকাশিত এবং সামাজিকমাধ্যমে বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে ব্যালটে আওয়ামীকে নিষিদ্ধ করার ক্ষেভ প্রকাশ পেয়েছে। অনেক ভোটার ব্যালটে লিখেছেন, ‘নৌকা নেই, ভোট নেই’। বলে রাখা ভালো বাংলাদেশের নির্বাচনে ভোটদানে হার উল্লেখ যোগ্যভাবে কম। ৫০ শতাংশের নীচে ভোটদানের হার।
তবে বাংলাদেশে নির্বাচন কোন ভাবে শান্তিপূর্ণ ভাবে হয়নি। একাধিক জায়গায় ঝামেলার খবর সামনে এসেছে। বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে হাসিনা সরকারের বিরুদ্ধে যেই আন্দোলনকারি ছাত্রদের নতুন রাজনৈতিক দল একটাও আসন পায়নি।

Comments :0

Login to leave a comment