নতুনপাতা
শারদ ১৪৩৩
বলতে পারো : উত্তর
অমল কর
২৯ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
প্রশ্ন
১. বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের আসল নাম কি?
২. যোগীন্দ্রনাথ সরকার সম্পাদিত পত্রিকার নাম কি? কতবছর তিনি সম্পাদক ছিলেন?
৩. যোগীন্দ্রনাথ সরকার প্রতিষ্ঠিত প্রকাশনীর কি নাম এবং প্রধানত কাদের বই সেখান থেকে প্রকাশিত হয়?
৪. সুকুমার রায় বাংলা সাহিত্যে কেন প্রসিদ্ধ?
৫. সুকুমার রায়ের বিখ্যাত গ্রন্থ কোনগুলো?
৬. কতদিন সুকুমার রায় সন্দেশ পত্রিকা সম্পাদনা করেন?
উত্তর
১. বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের আসল নাম কেদারনাথ সরকার।
২. ১৮৯৫ সালে রামানন্দ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত ( সম্পাদক শিবনাথ শাস্ত্রী) 'মুকুল' পত্রিকা ১৯১২ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত যোগীন্দ্রনাথ সরকার
সুচারুভাবে সম্পাদনা করেন।
৩. ১৮৯৬ সালে যোগীন্দ্রনাথ সরকার সিটি বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্রকিশোর, দ্বিজেন্দ্রলাল বসু, নবকৃষ্ণ ভট্টাচার্য,চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, কুলদারঞ্জন রায়, অমৃতলাল গুপ্ত, মনোরঞ্জন গুহঠাকুরতা প্রমুখ ও নিজের ৭৯ টি বই সেখান থেকে প্রকাশ করেন।
৪. সুকুমার রায় ছিলেন শিশুসাহিত্যিক, ছড়াকার,ননসেন্স ছড়ার প্রবর্তক, রম্যরচনাকার, প্রাবন্ধিক,নাট্যকার, ফোটোগ্ৰাফার ও মুদ্রণ বিশেষজ্ঞ, দক্ষ চিত্রশিল্পী,সন্দেশ পত্রিকার সম্পাদক, ননসেন্স ক্লাব ও মনডে ক্লাব প্রতিষ্ঠাতা ।
৫. সুকুমার রায়ের বিখ্যাত গ্ৰন্থ: আবোলতাবোল,হযবরল, পাগলাদাশু, চলচ্চিত্রচঞ্চরী, শব্দকল্পদ্রুম,ছোটদের অমনিবাস, লক্ষ্মণের শক্তিশেল, ভূশণ্ডির মাঠে, বিজ্ঞানের ঝাঁপি,অবাক জলপান ইত্যাদি।
৬. সুকুমার রায় 'সন্দেশ' পত্রিকা সম্পাদনা করেন ২০/১২/১৯১৫ থেকে ১০/০৯/১৯২৩ সাল পর্যন্ত।
Comments :0