কসবা এলাকায় বৃহস্পতিবার একটি পরিত্যক্ত গাড়ি থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাটি সামনে আসার পরই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিন বিকেলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পুরোনো অডি গাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান স্থানীয়রা। তারপরই, এই বিষয়টি থানায় জানান তাঁরা। ওই খবরের ভিত্তিতেই কসবা থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি পরীক্ষা করে।
পুলিশ জানিয়েছে, রাজডাঙ্গা মেইন রোড থেকে ওই পুরোনো লাল রঙের অডি গাড়ি উদ্ধার করা হয়। গাড়িটিতে কোনও নম্বর প্লেট ছিল না। গাড়িটির সামনের আসন থেকেই ওই অত্যন্ত পচাগলা মৃতদেহটি উদ্ধার করা হয় । তবে,এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এই ঘটনাটির বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।
Decomposed body recovered in kasba
কসবায় পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
×
Comments :0