SIR Left Front Dharmatala

LIVE: এসআইআর বাতিল না হওয়া পর্যন্ত চলবে লড়াই: বিমান বসু

রাজ্য কলকাতা

বৃহস্পতিবার ধর্মতলায় বামপন্থীদের অবস্থানের একাংশ।

ভোটাধিকার কেড়ে নিতেই চালু হয়েছে এসআিআর। এই প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর, কলকাতায় ধর্মতলায় জনসভায় একথা বলেছেন বামপন্থী দলসমূহের নেতৃবৃন্দ। এসআইআর বাতিল, মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ, প্রকৃত সব ভোটারের নাম তালিকায় ফেরানোর মতো দাবিতে চলছে অবস্থান। 
বামফ্রন্টের সভাপতি বিমান বসু বলেন, এসআইআর-র নাম করে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আইন বদল করে ইচ্ছা মতো নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ করা না পর্যন্ত আন্দোলন চলবে। তাঁকে বাধ্য করা হবে পদ ছাড়তে।


বসু জানান যে প্রশাসন গতকাল বিকেলে জানিয়েছে রানী রাসমণি তে কর্মসূচি করা যাবে না। 
তারপর বামপন্থী দল গুলি আলোচনা করে অবস্থানের জায়গা পরিবর্তন করে ওয়াই চ্যানেলে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সংবিধানকে মান্যতা না দিয়ে একের পর এক কাজ করে চলেছে। এক কেন্দ্রিক ক্ষমতা তৈরি করার কাজ চলছে। 
কমিশনার নিয়োগের আইন বদল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে সেই জায়গায় প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো একজন ক্যাবিনেট মন্ত্রীকে কমিটিতে রাখা হয়েছে। জ্ঞানেশ কুমার সেই ভাবেই কমিশনার হয়েছে।
আরএসপি রাজ্য সম্পাদক তপন হোড় বলেন, যে সরকার কেন্দ্রে চলছে তা গণতন্ত্র বিরোধী, মানুষের ওপর চলছে ফ্যাসিস্ট আক্রমণ। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে।
এসইউসিআই নেতা তরুণ নস্কর বলেন, এই কর্মসূচি কোন বিচ্ছিন্ন কর্মসূচি নয়। মানুষের ভোটাধিকারের দাবিতে যেই আন্দোলন হচ্ছে তার ধারাবাহিকতায় এই কর্মসূচি। কমিশন ভোটাধিকার দেওয়ার বদলে অধিকার কেড়ে নিচ্ছে।

Comments :0

Login to leave a comment