মুক্তধারা
উৎসব ১৪৩৩
অন্যআঙিনা
'বারান্দা' পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ : অমল কর
৫ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
'বারান্দা' পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে ১৪ /১০/২৬ তারিখে নববারাকপুর শান্তিময় ঘোষ পাঠাগারে।
পঃবঃ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ-র
নববারাকপুর আঞ্চলিক কমিটির মুখপত্র কবি-কথাকার নিবেদিতা চক্রবর্তী সম্পাদিত ডিমাই সাইজের সাত ফর্মার প্রবন্ধ নিবন্ধ বড়োগল্প বিশেষ রচনা ভ্রমণ কাহিনি
কবিতা নিয়ে চিত্রশিল্পী অরুণ বণিকের প্রচ্ছদে সংখ্যাটি সমৃদ্ধ।
চন্দন সেন, পবিত্র সরকার,সুস্নাত দাশ,
শ্যামল ভট্টাচার্য, কঙ্কণ ভট্টাচার্য প্রমুখের সময়োপযোগী ভিন্ন আঙ্গিকের প্রণিধানযোগ্য প্রবন্ধ সংখ্যাটির প্রধান আকর্ষণ।
আব্দুল মান্নান চৌধুরী,যশোধরা বাগচী,
মন্দাক্রান্তা সেন,কালিদাস ভদ্র, কমল দত্ত,
মন্টু মিত্র, শঙ্কর আচার্য,স্বাতী ঘোষ প্রমুখের কবিতা সুখপাঠ্য।
অশোক সেনগুপ্ত-র(ধারাবাহিক)
একটিমাত্র বড়োগল্প সংখ্যাটিতে স্থান পেয়েছে। বিশেষ রচনাগুলোও আকর্ষণীয়।
বাকিসব জানার আগ্ৰহীরা সংখ্যাটি পড়ুন।
অনাধুনিক বানান, অপ্রচল শব্দ ব্যবহার, ঠিকানাহীন পত্রিকা প্রকাশ ব্যথিত করে।
'বারান্দা'
(পঃবঃ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ-র
নববারাকপুর আঞ্চলিক কমিটি)
সম্পাদক - নিবেদিতা চক্রবর্তী
উত্তর ২৪ পরগনা।
প্রচ্ছদ-শিল্পী অরুণ বণিক।
Comments :0