BSF BGB Meet

ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর যৌথ বৈঠক পেট্রাপোলে

আন্তর্জাতিক

পেট্রাপোলে বিএসএফ-বিজিবি বৈঠক।

মীর আফরোজ জামান: ঢাকা

ভারত-বাংলাদেশ দু দেশের সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষে বৈঠক করেছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
মঙ্গলবার পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং।
বিশেষ করে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং দুই দেশের সীমান্তবর্তী মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা

Comments :0

Login to leave a comment