রায়গঞ্জের আব্দুলঘাটা জঙ্গল এলাকা থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকরা। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্ণজোড়া সংলগ্ন বোগ্রাম রায়পাড়া এলাকার ওই নাবালিকার বয়স ১২। তিন দিন ধরে নিখোঁজ ছিল।
নাবালিকার বাবা জানান, তিন দিন আগে মঙ্গলবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে আর ফেরেনি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শুনতে পেয়েছি মেয়ের দেহ উদ্ধার হয়েছে। তাঁর অভিযোগ, ধর্ষণ করেই খুন করা হয়েছে।
ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Comments :0