NATUNPATA | SHARAD 1433 | NATUN ALO | WORKSHOP ON CREATIVE WRITING | SOURAV DUTTA | 4 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | নতুন আলো | সৃজনশীল রচনা শৈলীর কর্মশালা | সৌরভ দত্ত | ৪ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  NATUN ALO  WORKSHOP ON CREATIVE WRITING  SOURAV DUTTA  4 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

নতুন আলো

সৃজনশীল রচনা শৈলীর কর্মশালা : সৌরভ দত্ত

৪ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ 

শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক বাড়ছে স্যোশাল মিডিয়ার প্রভাব । হারিয়ে যেতে বসেছে সৃজনশীল মৌলিক রচনার দক্ষতা।সাঁকরাইলের সারেঙ্গা ভক্ত পাড়ায় সারেঙ্গ জ্যোতি সংঘ ক্লাবের সহযোগিতায় কালচারাল ফাউন্ডেশন সাঁকরাইল আয়োজিত সৃজনশীল রচনা শৈলীর কর্মশালা আয়োজিত হল সারেঙ্গা জ্যোতি সংঘ ক্লাবের হলঘরে। সকাল দশটা থেকে শুরু হওয়া বিষয়ক কর্মশালায় মানিকপুর আদর্শ বিদ্যালয়,সারেঙ্গা উচ্চ বিদ্যালয়,রঘুদেববাটী সাধারণের বিদ্যালয়,রঘুদেববাটী সাধারণের বিদ্যালয় ফর গার্লস ছাড়া ও একটি স্কুলের শিক্ষার্থীরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিল। ওয়ার্কশপের প্রারম্ভিক সূচনা করেছিলেন বিশিষ্ট নাট্য গবেষক ড.দীপক চন্দ্র পোদ্দার।এরপর প্রায় আড়াই ঘন্টার কবিতার ক্লাসে কবিতার কাটাছেঁড়া,ছন্দ, অলংকার, তত্ত্ব,শৈলীগত বিবিধ খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন কবি সৌরভ দত্ত। এছাড়াও আলোচনার অন্যতম বিষয় ছিল প্রাচীন থেকে আবহমান বাংলা কবিতার ইতিহাস। এবং হাতে কলমে আধুনান্তিক কবিতা লেখার প্রয়োগ পদ্ধতি ও কবিতা ভাবনায় কিশোর কিশোরীদের উৎসাহিত করাই ছিল এই ওয়ার্কশপ এর অন্যতম উদ্দেশ্য। কর্মশালার দ্বিতীয় পর্বে ছোটগল্প লেখার উপাদান ও গঠন পদ্ধতি,পরিণতি প্রভৃতি বিষয়ে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ছোটগল্পকার দেবাশীষ ভট্টাচার্য। বিভিন্ন বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ২১ জন জন শিক্ষার্থী এই সৃজনশীল রচনা শৈলীর ওয়ার্কশপে অংশগ্রহণ করে।

Comments :0

Login to leave a comment