SUJAN CHAKRABORTY

মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে ব্যর্থ মমতা, লোক দেখাতেই গেছেন আদালতে: সুজন চক্রবর্তী

রাজ্য কলকাতা

এসআইআর’র বিরোধী সিপিআই(এম)। কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তাই সুপ্রিম কোর্টে গিয়েছেন, অনেকটাই, লোক দেখাতে। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি নিজে হাজির হয়ে সওয়ালের প্রসঙ্গে একথা বলছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এসআইআর’র বিরুদ্ধে কেন রাজ্য সরকার যায়নি আদালতে? কেন বিধানসভায় পাশ হয়নি প্রস্তাব? সে প্রশ্নও তুলেছেন তিনি।


বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেন, "গত বছর নভেম্বর মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে এসআইআর নিয়ে মামলা করা যেত সুপ্রিম কোর্টে। কিন্তু তা করলেন না। উল্টে রাজ্য সরকারের কর্মীদের এসআইআরের কাজে ব্যবহার করা হয়েছে। এর থেকে বোঝা যায় এসআইআরের বিরোধিতায় তিনি যাননি। বিধানসভা ডেকে এর বিরোধিতায় প্রস্তাব করা যেত। কিন্তু তিন মাস চলে গেলো তিনি তা করলেন না। কেরালা সরকার, তামিলনাড়ু সরকার কোর্টে গেছিলো। বিধানসভায় আলোচনা করেছে। মুখ্যমন্ত্রী তা করেননি। লোক দেখাতেই তিনি গেছেন।" 
সুজন বলেন যে সিপিআই(এম) প্রথম কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। মতুয়ারা যখন বিপদে তখন মমতা ব্যানার্জি তাঁদের কাছে যাননি।  

Comments :0

Login to leave a comment