Murder IN Belgharia

শত্রুতার জেরে খুন, পায়ের ছাপ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের

জেলা

পুরোনো শত্রুতার জেরে বন্ধুকে খুন, পায়ের ছাপ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। 
কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা, পেশায় টোটোচালক সন্তোষ কর্মকার। পুরোনো শত্রুতার জেরে বন্ধু সুভাষ দাস ওরফে পোকা বুরোর হাতে খুন হয়েছেন ওই টোটোচালক, এমনটাই অভিযোগ উঠেছে।  
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুজনের খুব বন্ধু ছিলো। সোমবার রাতে দুই বন্ধুর মধ্যে গল্প ও মদ্যপানের আসর বসেছিল। হঠাৎই দুজনের মধ্যে হাতাহাতি শুরু। বচসা চরমে পৌঁছালে রাগের মাথায় সুভাষ একটি ভারী পাথর তুলে সন্তোষের মাথায় ও মুখে সজোরে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সন্তোষ। এরপর, খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটিকে পাশের একটি ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে রক্ত ও কাদামাখা পায়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত।
মঙ্গলবার সকালে স্থানীয়রা পুলিশ খবর দিলে, ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার পুলিশ। এরপরই, দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।  তদন্তে নেমে পুলিশ দেখে যে রক্ত ও কাদা মাখা পায়ের ছাপ ঘটনাস্থল থেকে অভিযুক্তের বাড়ি পর্যন্ত এগিয়ে গিয়েছে। সেই পায়ের ছাপ অনুসরণ করেই অভিযুক্ত সুভাষ দাসের বাড়ির পর্যন্ত পৌঁছায় পুলিশ। পুলিশের জেরার মুখে ঘটনার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।  তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থলটিকে আগেই ঘিরে নিয়েছিল পুলিশ।   
এদিন ধৃতকে আদালতে তোলা হলে তদন্তের জন্য ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment