সাত কোটি ৬ লক্ষ ভোটারের খসড়া তালিকার ভিত্তিতে শনিবার প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। নিজের নাম কিন্তু সেই তালিকায় দেখে স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। নাম কোন ক্যাটাগরিতে আছে সেটাই বিবেচ্য হয়ে দাঁড়াবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, শনিবার প্রকাশিত তালিকায় ভোটারের নামের পাশে যেখানে লেখা থাকবে ‘ডিলিটেড’ তিনি আগামী নির্বাচনের জন্য ভোটার হিসাবে বিবেচিত হবেন না। এরাজ্যের এসআইআর পর্বে সবথেকে বেশি আলোচনায় ছিল আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা ভোটাররা। আনম্যাপড ৩২ লক্ষ ও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা ১ কোটি ২০ লক্ষ ভোটারের মধ্যে ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই করার দায়িত্ব বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দিয়েছে কমিশন। বিচারধীন’ ৬০ লক্ষ ভোটারের নাম শেষ পর্যন্ত অনিশ্চিত রেখেই শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পথে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় সাত কোটি ভোটারের নামই চূড়ান্ত তালিকায় থাকবে বলে কমিশন জানিয়ে দিয়েছে। কিন্তু প্রকাশিত তালিকায় ভোটারের নামের পাশে লেখা মন্তব্যেই বিবেচিত হবে তিনি ভোটার হিসাবে বিবেচিত হচ্ছেন কি না? সেই ৬০ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে। কিন্তু নামের পাশে ‘অ্যাডজুডিকেটেড’ কথাটি লেখা থাকবে। ফলে তাঁরা বিচারধীন হিসাবেই থাকছেন। এরপর শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হলে ‘বিচারাধীন’ ভোটারদের মধ্যে যাঁরা পার পাবেন তাঁরা চলে আসবেন চূড়ান্ত তালিকায়।
আপানার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা কি করে জানবেন। কমিশন জানাচ্ছে তালিকা প্রকাশ হলে অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক মাধ্যম রয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ইসি নেট অ্যাপে আপানার নাম ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা যাবে। এই ওয়েবসাইট ও অ্যাপে ভোটার কার্ডের নম্বর দিয়ে দেখা যাবে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা।
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ১২ টি রাজ্যে একসাথে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। সব রাজ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় ভোটাররা। এছাড়াও রাজ্যের প্রতিটি বিএলও’র কাছেও ভোটার তালিকার হার্ড কপি থাকবে। সংশ্লিষ্ট এলাকার ভোটারেরা সরাসরি বিএলও’র সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম যাচাই করতে পারবেন। প্রয়োজনে প্রয়োজনীয় তথ্যও জেনে নেওয়া যাবে। এছাড়া রাজ্যের রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তালিকার সফট কপি তুলে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
West Bengal Voter List
অসম্পূর্ণ ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’, ভোটার তালিকা কাল
×
Comments :0