প্রথম দফার প্রার্থী তালিকায় ১৯২টি আসনের প্রার্থী ঘোষণা করলো বামফ্রন্ট। সোমবার মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন তিনি বলেন, ‘‘এবারের নির্বাচনে বামফ্রন্টের শরিকদের পাশাপাশি সিপিআই(এম-এল) লিবারেশন, আইএসএফ সহযোগীরা হিসাবে লড়াই করবে। এছাড়া বিশেষ ব্যাক্তিত্ব এবং কিছু নির্দল প্রার্থীও প্রতিদ্বন্দিতা করবেন।’’
বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘‘এবারের লড়াই দেশের নয়া ফ্যাসিবাদী শক্তি বিজেপি এবং রাজ্যের স্বৈরাচারি তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের মানুষের যেই দুর্দশা তার থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য রাজ্যে বামপন্থার পুনরুত্থান দরকার।’’ তিনি জানিয়েছেন, রাজ্য জুড়ে যেই বিভাজনের রাজনীতি চলছে তার বিরুদ্ধে প্রতিটা বিধানসভা কেন্দ্রে প্রচার চলবে। মানুষকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী সংগ্রামের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। বিমান বসু জানিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এদিন বিমান বসু বলেন, ‘এখনও অনেক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত। তাদের বাদ দিয়ে ভোট করা যাবে না। তাদের বাদ দিয়ে ভোট গণতন্ত্রের ওপর আক্রমণ। ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের কথা বলা শোভা পায় না।’
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আমরা বলেছিলাম ভোট ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবো। আমরা তা করেছি। কমিশনকে মনে রাখতে হবে ভোটারকে বাদ দিয়ে কখনও ভোটের প্রক্রিয়া চলতে পারে না। এই কমিশন এবং রাজ্য ও কেন্দ্র সরকারের আধিকারিকরা সঠিক ভোটার তালিকা তৈরি করতে ব্যার্থ, তাই আজ বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে তালিকা তৈরি করার। আমরা বলছি আগে তালিকা তারপর ভোট।’
তিনি বলেন, সংবিধান অধিকার দিয়েছে ভোট দেওয়ার এবং ভোটে লড়াই করার। কিন্তু যার নাম বিবেচনাধীন সে কী ভাবে ভোট দেবে বা ভোটে দাঁড়াবে। সেলিম জানিয়েছেন তারা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হবেন।
এদিনের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে উত্তরপাড়া কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখার্জি, পানিহাটি কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্ত, যাদবপুর কেন্দ্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহা, কোচবিহার উত্তর কেন্দ্রে প্রণয় কার্য্যী, ইংরেজ বাজার অম্বর মিত্র, মানিকচক দেবজ্যোতি সিনহা, কালিগজ্ঞের প্রার্থী শহীদ তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন, নোয়াপাড়া গার্গী চ্যাটার্জি, খড়দা দেবজ্যোতি দাস, দমদম ময়ুখ বিশ্বাস, দমদম উত্তর দীপ্সিতা ধর, রায়দিঘি সাম্য গাঙ্গলি, কসবা দীপু দাস, সোনারপুর উত্তর মোনালিসা সিনহা, মহেশতলা সায়ন ব্যানার্জি, কলকাতা বন্দর ফৌয়াজ খান, বরানগর সায়নদীপ মিত্র, কামারহাটি মানস মুখার্জি, রানিবাঁধ দেবলীনা হেমব্রম, নানুর শ্যামলী প্রধান, নারায়নগড় তাপস সিনহা, শ্রীরামপুর নবনীতা চক্রবর্তী।
বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, বুধবার ইরানের ওপর ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন, গ্যাসের মূল্যবৃদ্ধি এবং ভারত সরকারের মার্কিন চাপের মাথানত করার প্রতিবাদে বেলা ২টোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল করবে বামফ্রন্ট সহ অন্যান্য বাম দল গুলো।
Left front
লড়াই দেশের নয়া ফ্যাসিবাদী শক্তি বিজেপি এবং রাজ্যের স্বৈরাচারি তৃণমূলের বিরুদ্ধে : বিমান বসু
×
Comments :0