আরজি কর হাসপাতালে আর্থীক দুর্নীতি নিয়ে মুখ খোলা প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো সিবিআইয়ের বিশেষ আদালত। আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসার পরপরই হাসপাতালে চলতে থাকা আর্থীক দুর্নীতির বিষয়টিও সমানে আসে। নাম জড়ায় প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের। সেই সময় এই দুর্নীতি নিয়ে সরব হন আখতার। উল্লেখ্য এই দুর্নীতির তদন্তও সিবিআই চালাচ্ছে।
আখতারের বিরুদ্ধে এর আগে চার্জশটি জমা দিয়েছিল সিবিআই। তাকে সমন পাঠানো হলেও সে হাজিরা দেয়নি। এদিন তার বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আলিপুরের বিশেষ সিবিআই আদালত।
আখতারের বিরুদ্ধে চার্জশিটে সিবিআইয়ের অভিযোগ, সন্দীপের আগে থেকে তিনি ওই হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন আর্থিক দুর্নীতিতে।
RG KAR SCAM
আখতার আলির বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা
×
Comments :0