Vandalism in golpark

গোলপার্কে দুষ্কৃতী তাণ্ডব

রাজ্য কলকাতা

রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে দুষ্কৃতী তাণ্ডব।
দুই গোষ্ঠীর মধ্যে চলতে থাকে বোমাবাজি। গুলিও চলেছে। অনেকেই আহত হয়েছেন। রাস্তায় চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। 
তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চ্যাটার্জিকে ঘিরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি এলাকা দখল নিয়ে এই অশান্তি। নাম জড়িয়েছে সোনা পাপ্পুর । অভিযোগ তার দলের লোকেরাই এই কাজ করেছে। একজন গুরুত্বর আহত হয়েছেন।
এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। রবীন্দ্র সরোবর থানার অদুরেই এই ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি।

বৈশ্বানর চ্যাটার্জি আগে এই এলাকার কাউন্সিলর ছিলেন, এখন কাউন্সিলর তার স্ত্রী চৈতালি  চ্যাটার্জি। বৈশানরের দাবি পিকনিককে কেন্দ্র করে এই ঝামেলা।

Comments :0

Login to leave a comment