Ahmedabad villagers fell ill

খাবার খেয়ে আমেদাবাদের গ্রামে অসুস্থ ৯৬

জাতীয়

আমেদাবাদের গ্রামে খাবার খেয়ে অসুস্থ হলেন ৯৬ জন। তাঁদের মধ্যে ৩৮ জনকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে। খাদ্যে বিষক্রিয়ার অনুমান চিকিৎসকদের।
আমেদাবাদের মহামারি নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক চিন্তন দেশাই জানিয়েছেন যে দেতরজ মহকুমার রাজপুরা গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে অনেকেই অংশ নেন। সেখানে খাবার খেয়ে অসুস্থ হতে থাকেন গ্রামবাসীরা। 
স্বাস্থ্যকর্মীদের কাছে খবর আসে ওই গ্রামে অনেকেই বমি করছে। পেটে অসহ্য ব্যথা। প্রশাসনের দাবি, দ্রুত পৌঁছান স্বাস্থ্য কর্মীরা। অসুস্থ ৯৬ জনের পাশাপাশি আরও ২১৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

Comments :0

Login to leave a comment