MD SELIM

ফৌজদারী বিচার বিধির আওতায় আনতে হবে জ্ঞানেশ কুমারকে: সেলিম

রাজ্য

'জ্ঞানেশ কুমার মাস্ট গো'। তার বিরুদ্ধে ফৌজদারী বিচার বিধির আওতায় আনতে হবে। এত কোটি মানুষের নাম বাদ দেওয়া এবং দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সেলিম বলেছেন, "মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সাংবিধানিক, আইনি প্রক্রিয়াকে ‘হাইজ্যাক’ করা হয়েছে। দেশের সাংবিধানিক গণতন্ত্রকে হত্যা করার জন্য। নির্বাচন কমিশনের দায়িত্ব নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা। তার বদলে শাসক দলের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করেছে।  
শনিবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নামবে দেশের ছাত্রছাত্রীরা। সেই আন্দোলনকে রুখতে বিজেপি সরকার রাজ্যে রাজ্যে ধরপাকড় চালাচ্ছে। ছাত্র-যুব কর্মীদের গ্রেপ্তার, তাদের দপ্তরে হামলা করা হয়েছে। 
সেলিম বলেছেন, "৫৭টা মেট্রো স্টেশন বন্ধ দিল্লিতে। যাতায়াত বন্ধ করা হয়েছে। একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের গণতান্ত্রিক প্রতিবাদ বন্ধ করতে নেমেছে। বিজেপি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।" 
তিনি আরও বলেন, "নয়া উদারবাদের সময়ে দেশে দেশে বিক্ষোভ বাড়ছে। কাজ নেই। শিক্ষা নেই। স্কলারশিপ, হস্টেলের মতো ব্যবস্থা ভেঙে পড়ছে। সরকার প্রতিবাদ দমাতে পুলিশকে নামিয়ে দিয়েছে। বেসরকারি বাহিনীকে নামাচ্ছে। লোক ভাড়া করছে। এত ভয় ছাত্র-যুবদর?
বজরঙ দল বলছে দিল্লিতে চলো ছাত্রযুবদের পেটানো হবে।"
সেলিম বলছেন, "ফ্রান্সে ছাত্ররা রাস্তায় নেমেছে। জলকামান, লাঠি, বুলেট কোনও কিছুই কাজে দেবে না। দমন যত বাড়বে প্রতিবাদও বাড়বে। আইন যখন অন্যায়কে প্রশ্রয় দেয় তখন প্রতিবাদ বাড়ে। জালিয়ানওয়ালাবাগ স্বাধীনতার লড়াইকে বন্ধ করতে পারেনি। বিজেপি‘র সমস্যা হলো জ্ঞানেশকে তাড়িয়ে উত্তর প্রদেশ রাখতে পারবে কিনা।" 
 

Comments :0

Login to leave a comment