তৃণমূল আমলে তাঁকে ঘিরে রাখত জেড ক্যাটগরির নিরাপত্তা। সরকার বদলের পর তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়। তবে বেশিদিন অপেক্ষা করতে হল না। ফের এক সরকারী নিরাপত্তা রক্ষী পেয়ে গেলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তথা বিজেপি’র দিকে ঘেঁষা তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল। তাঁকে নিরাপত্তা প্রদানের নির্দেশ এসেছে নবান্ন থেকেই। জানিয়েছেন পুলিশের এক কর্তা। অর্থ্যাৎ বিজেপি সরকারই ফের নিরাপত্তা রক্ষী প্রদান করল অনুব্রতকে।
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি যে অনুব্রতর ‘হুঙ্কার’ দেখে অভ্যস্ত ছিল সকলে সেই অনুব্রতকে ভিজে বিড়াল হয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছিল গত ৩০ সেপ্টেম্বর। সিউড়িতে নিজের কার্যালয়ে বসে থাকাকালীন তিন যুবকের ‘রণংদেহি’ মূর্তির সামনে হাতজোড় করতে দেখা গেছিল সেই অনুব্রতকে। অনুব্রতকে লক্ষ্য করে তিন উঠতি গালিগালাজ, চোখ রাঙানিই শুধু নয়, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিকে চেয়ারে ঠুঁটো জগন্নাথ করে বসিয়ে রেখে গাছের ডাল নিয়ে তছনছ করা হয়েছিল তৃণমূলের জেলা কার্যালয়। কার্যালয়ের আসবাব, এসি, দরজা কাঁচ, চেয়ার ভেঙে চূড়মার করেছেন হামলাকারীরা। সামান্য বাধাটুকু আসে নি। অনুব্রত ও তাঁর স্যাঙাতরা মুখ বন্ধ করে চুপচাপ দেখেছিল সেই ভাঙচূড়ের দৃশ্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবককেই আটক করে নিয়ে আসে। মাঝরাত পর্যন্ত আটকে রাখে থানায়। কিন্তু তাতে কি হবে, তৃণমূলের তরফে দু-লাইন অভিযোগপত্রও জমা পড়ে নি। পুলিশের এক কর্তা জানিয়েছেন, অনুব্রত মণ্ডলকে অভিযোগপত্র জমা দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছিল। তার বোলপুরের বাড়িতেও পুলিশ পাঠানো হয়েছিল। অনুরোধ করা হয়েছিল প্রত্যক্ষদর্শী অনুগামীদেরও। কিন্তু কোনো সাড়া মেলেনি। তাই অভিযুক্তদের আইনি প্রক্রিয়া মেনেই ছেড়ে দেওয়া হয়। সেদিনই অনুব্রত বিরোধী অপর তৃণমূল নেতা কাজল সেখ কটাক্ষ করে বলেছিলেন যে অনুব্রত নিরাপত্তা রক্ষী পাওয়ার জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। তাহলে কি কাজল সেখের তত্বই সঠিক ? কারণ সন্দেহ পোক্ত করেছেন এতবড় ঘটনার পর নূণ্যতম অভিযোগ দায়ের না হওয়ার ঘটনা। সূত্রের খবর অনুব্রতর নিরাপত্তায় থাকবেন হেড কনস্টেবল পদের এক পুলিশকর্মী।
Anubrata Mandal
ফের অনুব্রতকে নিরাপত্তা দিল নবান্ন
×
Comments :0