দক্ষিণ দমদমের বেদিয়াপাড়াতেও গেরুয়া তাণ্ডব, ভাঙচুর করল সিপিআই(এম)র পার্টি দপ্তর। শুক্রবার রাতের অন্ধকারে বিজেপি দুষ্কৃতীরা বেদিয়াপাড়ায় সিপিআই(এম) পার্টি দপ্তরে ভাঙচুর চালায়। পুলিশকে জানানো হলে পুলিশ একজন দুষ্কৃতীকে আটক করে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে শনিবারের ধিক্কার মিছিলটি হয়। মিছিল বেদিয়াপাড়া পরিক্রমা করে। ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাশ সহ রানা রায়, শৈলেন মাকর ও রাজা দত্ত এবং পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
গত ২ অক্টোবর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে চলছে গেরুয়া তাণ্ডব। ভাঙা হয়েছে একাধিক সিপিআই(এম)'র পার্টি অফিস। ওইদিন রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি সিপিআই(এম) অফিস ভাঙচুর করে। ওই ঘটনার প্রতিবাদে সেদিনও প্রতিবাদ মিছিল হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে একের পর এক সিপিআই(এম) অফিস ভাঙচুরের ঘটনায় এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।
CPIM
বেদিয়াপাড়ায় সিপিআই(এম) অফিস ভাঙচুর, মিছিল করে প্রতিবাদ
×
Comments :0