Chennai bound flight lands in Hyderabad

মাঝ আকাশে আগুন, ঘুরপথে হায়দ্রাবাদে নামলো চেন্নাইগামী বিমানের

জাতীয়

ইন্ডিগোর দিল্লি থেকে চেন্নাইগামী একটি বিমানের ভেতরে থাকা এক  যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই ঘটনার জন্য রবিবার বিমানটিকে ঘুরপথে হায়দ্রাবাদে অবতরণ করতে হয়। 
এয়ার লাইনটি জানিয়েছে যে, এই ঘটনায় কেবিন ক্রুরা দ্রুত সাড়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটির পর, ১১ অক্টোবর ২০২৬'র  দিল্লি-চেন্নাই রুটে চলাচলকারী ফ্লাইট ৬ই ৬১১৫ (6E 6115) হায়দ্রাবাদের শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
এক বিবৃতিতে ইন্ডিগোর এক মুখপাত্র জানিয়েছেন, ওই যন্ত্রটি থেকে ধোঁয়া বের হতে দেখার পর পাইলটরা নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করেন।
হায়দ্রাবাদে বিমানটি অবতরণের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নেন।
বিমানসংস্থার মুখপাত্র জানান, "কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।" তিনি আরও উল্লেখ করেন যে, বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছে।
কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে এই ঘটনা ঘটেছে বা ধোঁয়া সৃষ্টির সুনির্দিষ্ট কারণ কী, তা বিমানসংস্থাটি এখনও স্পষ্ট করেনি। তবে প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, বিমানে থাকা কোনো যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে হয়তো আগুন লেগেছিল।
যদিও,  ইন্ডিগোর বিবৃতিতে কেবল একটি ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হওয়ার কথা বলা হয়েছে। সেটি পাওয়ার ব্যাংক কি না, তা নিশ্চিত করা হয়নি।
ইন্ডিগো জানিয়েছে যে, যাত্রীদের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটি বিকল্প বিমানের ব্যবস্থা করেছে। এছাড়া, এই ঘটনার ফলে সৃষ্ট অসুবিধার জন্য এয়ারলাইনটি দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে।
যদিও, যাত্রীর সংখ্যা এবং কেউ আহত হয়েছেন কি না? সহ ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

Comments :0

Login to leave a comment