মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল ও পথসভা করল সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন। শনিবার বিকেলে মেটেলি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজারে সংগঠনের ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন বাতাবাড়ি ফার্ম বাজারের সংগঠনের কার্যালয় থেকে লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান তোলেন মিছিলে অংশগ্রহণকারী ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ। মিছিল শেষে বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। রবিউল আলম বলেন, নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। গণতন্ত্র রক্ষার স্বার্থে তাঁর পদত্যাগের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এদিনের কর্মসূচিতে ক্ষেতমজুরের পাশাপাশি কৃষক ও শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
Protest Rally
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মেটেলিতে ক্ষেতমজুরদের মিছিল
×
Comments :0