Former Bangladesh Speaker

বাংলাদেশের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের দেড় বছরেরও বেশি সময় পর তাঁকে গ্রেপ্তার করা হলো। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ ঢাকার ধানমন্ডির ৮/এ রোড এলাকায় নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তারপর তাঁকে  নিয়ে যাওয়া হয় ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি অফিসে।
ঢাকা ও রংপুরে জুলাইয়ের একাধিক হত্যা মামলায় প্রাক্তন এই স্পিকারের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে রংপুরের সোনার গহনা তৈরির কারিগর মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে। 
ঢাকা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে  ঢাকার আদালতে তাঁকে তোলা হবে।
২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। তারপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর তাঁকে ফের স্পিকার নির্বাচিত করা হয়। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ হয়েছিলেন। এরপর শেখ হাসিনা পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।
তারপর তাঁকে আর প্রকাশ্যে আসতে দেখা যায়নি। এদিন ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Comments :0

Login to leave a comment