Mathabhanga

মাথাভাঙায় জনকল্যাণ শিবির, সরকারি দপ্তরে মিলল না আধিকারিকদের দেখা

জেলা

তৃণমূল সরকারের মতই দুয়ারে সরকারের আদলে তিনদিনের ‘জনকল্যাণ শিবির’ শুরু হল প্রতি ব্লক ও পৌর এলাকাতে! সরকার গড়ার প্রথম দেড় মাসের মধ্যে এধরনের শিবির করে চড়া রোদের মধ্যে সাধারণ মানুষকে এক জায়গায় জড়ো করে কাজ করার চাইতে কাজ  দেখানোর প্রবনতায় স্পষ্ট হল নতুন রাজ্য সরকারের। বিভিন্ন সরকারি অফিস থেকে পরিষেবা দেওয়া নয়, বিজেপি সরকারও তৃণমূল সরকারের পথেই শিবির করার পথেই হাঁটছে! মাথাভাঙ্গা মেলার মাঠে এবং নজরুল সদনে পৌর এলাকার জন্য শিবিরে মোট ১৯টি বিভাগের সরকারি পরিষেবার কথা উল্লেখ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে জনকল্যাণ শিবিরের কারণে ব্লক ও মহকুমার অফিসগুলি এবং পৌরসভাতে আধিকারিক থেকে কর্মী কারুর দেখা মিললো না প্রথম দিনেই। মাথাভাঙা মহকুমা খাদ্য দপ্তরে রেশন কার্ড সংশোধন কিংবা মৃত্যুর পর পরিবারের সদস্য রেশন কার্ড স্যারেন্ডার করতে এসে শুনলেন, ‘১৭ তারিখের পরে আসুন’। কিংবা শিবিরে গিয়ে রেশন কার্ড সংশোধন করুন’।
আবার ওবিসি সংশাপত্রর জন্য মাথাভাঙা মহকুমা শাসকের অফিসে এসে শুনতে হল,‘তিনদিন পরে আসুন। এখন শিবির চলছে। অনেকে আবার ওবিসির জন্য শিবিরে গিয়ে স্টলে স্টলে ঘুরে দেখলেন সেখানে নেই ওবিসি সংক্রান্ত শিবির! বিফল হয়ে ফিরে গেলেন ছেলেমেয়েরা। প্রশাসন সূত্রে বলা হয়েছে, মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা পৌরসভার উদ্যোগে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মেলা মাঠ ও নজরুল সদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ‘জনকল্যাণ শিবির’। এই শিবিরে মোট ১৯টি সরকারি বিভাগ অংশগ্রহণ করছে, যেখানে কৃষি থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে সামাজিক সুরক্ষা—বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য, আবেদন গ্রহণ এবং সমস্যার সমাধানের সুযোগ পাবেন নাগরিকরা। প্রশাসনের দাবি, এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি দপ্তরে বারবার ছুটতে হবে না। এক জায়গাতেই বিভিন্ন প্রকল্পের তথ্য, আবেদন ও পরিষেবা পাওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। প্রশাসন যাই দাবি করুক না কেন এই তিন দিন শিবিরের নামে সরকারের আত্মপ্রচার চলবে যা তৃণমূল করে এসেছে গত ১৫ বছর।

Comments :0

Login to leave a comment