এসআইআর কোপে ভোটার তালিকা থেকে নাম বিবেচনাধীন বা বাদ হওয়ায় মানুষ দিশাহারা। কোথায় যাবেন বুঝতে পারছেন না নাম বাদ যাওয়া মানুষেরা। ঠিক সেই সময় নাম বাদ পড়া ভোটারদের সাহায্যের জন্য পাঁচদিন ব্যাপী আইনি সহায়তা শিবির পরিচালনা করলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। সোমবার থেকে শিবির শুরু হয়েছিল শুক্রবার শেষ হয়। অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের উদ্যোগে আদালত সংলগ্ন প্রান্তরে শিবির বসেছিল।
ল’ইয়ার্স ইউনিয়নের আইনজীবী বিনিময় সরকার, রঞ্জিত মুখার্জি বলেন, দুর্গপুর মহকুমায় প্রচুর ভোটদাতার নাম বাদ দেওয়া হয়েছে। ভোটদানের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিশেষত প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মুসলিম, তপসিলি ও আদিবাসীদের হাজার হাজার মানুষের নাম বাদ হয়েছে। শুনানীতে নথি জমা করা হয়েছে। কাউককে রিসিভ কপি দেওয়া হয়নি। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং হবার পরও নাম বাতিল হয়েছে। শিবিরে যাদের নাম বাদ হয়েছে, ট্রাইবুন্যালে আপিল করার জন্য আইনী সহায়তা দেওয়া হয়েছে।
Voters Help Camp
বাদ পড়া ভোটারদের সাহায্যে আইনি সহায়তা শিবির দুর্গাপুরে
×
Comments :0