Python Mal

আস্ত ছাগল গিলে খাচ্ছিল অজগর, মালে আতঙ্ক

জেলা

অজগর উদ্ধার করছেন বনকর্মীরা।

জলপাইগুড়ির মাল ব্লকের জঙ্গল সংলগ্ন গ্রামে আবারও বন্যপ্রাণীর হানায় চাঞ্চল্য ছড়াল। আস্ত এক ছাগল গিলে খেয়ে ফেলছিল পাইথন। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর পুকুর পাড়ে আস্ত একটি ছাগল গিলে খাওয়ার চেষ্টা করে। 
ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে লাটাগুড়ি বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইথনটিকে উদ্ধার করে লাটাগুড়ির বড়দীঘি জঙ্গলে ছেড়ে দেয়।
জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে এ ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। কখনও অজগর, কখনও হাতি, আবার কখনও চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়ছে—ফলে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। বনাঞ্চল ধ্বংস, নির্বিচারে গাছ কাটা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়াকেই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন পরিবেশবিদরা।

Comments :0

Login to leave a comment