বেহালায় কলকাতার ১২৪ নম্বর ওয়ার্ডে সিপিই(এম)’র শাখা দপ্তরে গেরুয়া রঙ করে দেয় বিজেপি’র দুষ্কৃতী বাহিনী। সোমবার বেলার দিকে বেহালা পূর্ব বিধানসভার নেতাজি পল্লীর শাখা দপ্তর বিজেপি দুষ্কৃতীরা দখল করে নেয়। কিছু পরে সিপিআই(এম) কর্মীরা উদ্ধার করেন দপ্তরটি।
স্থানীয় সিপিআই(এম) নেতৃবৃন্দ জানাচ্ছেন যে দপ্তরের ভেতরের সমস্ত নথি, চেয়ার টেবিল, কার্ল মার্কসের ফটো সব কিছু পুকুরে এবং জঞ্জালে ফেলে দেয়। একর পেয়ে ছুটে আসেন সিপিআই(এম) কর্মীরা। শাখা দপ্তর উদ্ধার করেন। তাঁরা জানিয়েছেন, বিজেপি’র বাহিনী যেসব চেয়ার বা ফ্ল্যাগ এনে রেখেছিল, সেগুলি সব রেখে দেওয়া হয়েছে। নতুন করে দপ্তরের রঙ করা চলছে।
BJP Behala CPI-M Office
দখল করেছিল বিজেপি, বেহালায় শাখা দপ্তর উদ্ধার সিপিআই(এম)’র
বেহালায় শাখা দপ্তরে ফের সাদা রঙ করছেন সিপিআই(এম) কর্মীরা।
×
Comments :0