CPI(M) Banarhat

নেপালের বিপন্ন মানুষের পাশে সিপিআই(এম), বানারহাটে গণ-অর্থ সংগ্রহ

জেলা

নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধস ও হড়পা বানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সিপিআই(এম) রাজ্য কমিটির আহ্বানে বানারহাটে গণ-অর্থ সংগ্রহ করা হল। রবিবার সকালে বানারহাট বাজারে সিপিআই(এম) বানারহাট এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি হয়।
ব্যস্ত বাজারে ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের কাছে গিয়ে ত্রাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে সাড়া দেন। নেপালের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা এবং পরবর্তী পুনর্গঠনের কাজে সংগৃহীত অর্থ ব্যবহারের কথা জানিয়েছেন কর্মীরা।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য দীপক কুন্ডু, সঞ্জয় দাস, গোপাল শর্মা, রঞ্জিত শাহু, বুবাই রাহা সহ  এরিয়া নেতৃত্ব।
দীপক কুন্ডু জানান, নেপালের বিপন্ন মানুষের সহায়তায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় গণ-অর্থ সংগ্রহ অভিযান চলছে। সংগৃহীত অর্থ সিপিআই(এম) রাজ্য কমিটির মাধ্যমে দুর্গত মানুষের সাহায্যে পৌঁছে দেওয়া হবে।

Comments :0

Login to leave a comment